পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় টিভি চ্যানেল

0

বিনোদন : ভারতীয় ছবি নিষিদ্ধ হয়েছে আগেই। এবার দেশের বিভিন্ন চ্যানেলে ভারতের অনুষ্ঠান সম্প্রচার করা নিষিদ্ধ করল পাকিস্তান ইলেক্ট্রনিক সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা ‘‌পেমরা।’‌

১৫ অক্টোবরের পর দেশটির কোথাও অনুষ্ঠানগুলি দেখানো যাবে না। সমস্ত স্যাটেলাইট চ্যানেল ও নেটওয়ার্ক সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। নির্দেশ না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ‘‌পেমরা।’‌ শনিবার সকালে পেমরা‌র চেয়ারম্যান আবসার আলম ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক হয়। তারপরই একটি বিবৃতি জারি করে ‘‌পেমরা’‌।

বলা হয়, বিনা অনুমতিতে ভারতীয় অনুষ্ঠান সম্প্রচার করছে বিভিন্ন চ্যানেল। অনেক অভিযোগ জমা পড়েছে। বালুচিস্তানেও এই নিয়ম চালু করার পরিকল্পনা চলছে। ভারত–সহ নানা দেশের অনুষ্ঠানই পাকিস্তানে দেখানো হয়। বেশ জনপ্রিয়ও সেগুলি।

উরি হামলা ও অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বলা হচ্ছে, বলিউডে পাক শিল্পী–‌অভিনেতাদের ওপর কোপ পড়াতেই এসময় বদলা নিতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান।‌

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.