চট্টগ্রামে চাল নিয়ে ব্যবসায়ীদের চালবাজি

0

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে পাইকারী বাজার চাক্তাইয়ে গত একমাসে জাত ও মানভেদে প্রতি ৫০ কেজির বস্তায় ৮০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম।

তবে চাল ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানীতে ১০ শতাংশের স্থলে ২৫ শতাংশ কাষ্টমস্ ডিউটি আরোপসহ সরকারিভাবে ধান চাল সংগ্রহের কারণে যোগান কমে যাওয়ার অজুহাতে উত্তরাঞ্চলের মিল মালিকরা বাজারে চালের দাম বাড়াচ্ছে। দ্রুত ডিউটি কমানো না হলে চালের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান আমদানীতে ডিউটি কমালে অথবা খোলা বাজারে সরকার বিক্রি শুরু করলে চালের দামের উর্ধগতির লাগাম টানা হবে।
অনুসন্ধানে জানা যায়, চালের দাম বাড়াচ্ছে চার জেলায় ২৫টি সিন্ডিকেট। এ ব্যাপারে চাক্তাই চাউল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শান্ত দাস গুপ্ত বলেন, সরকার একবার কৃষক থেকে ৭ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে। চাল কিনেছে ৬ লাখ মেট্রিক টন। আগে কোন সময় এভাবে চাল কিনেনি সরকার। ব্যবসায়ী ও কৃষকেরা এই সুযোগ নিয়েছে যার ফলে চালের দাম বেড়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.