বাবর মুনাফ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ আমেরিকায় সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরছেন আগামীকাল।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে একটি ফ্লাইটে অবতরণ করবেন।
আমেরিকার বিভিন্ন শহরে প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন তিনি। দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম বিমানবন্দরে মোসলেম উদ্দিন আহমেদকে স্বাগত জানাবে ফুলেল সংবর্ধনায়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা এস এম বোরহান উদ্দিন এ প্রতিবেদককে বলেন, দক্ষিণ জেলার আওতাভূক্ত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ যৌথভাবে বিমানবন্দরে মোসলেম উদ্দিন আহমেদ কে সংবর্ধনা দেয়া হবে।
