আত্মঘাতী গোলে বার্সেলোনার হার

0

খেলাধুলা : লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে সেল্তা ভিগো। রোববার রাতে অনুষ্ঠিত খেলায় ৪-৩ গোলে জয় পায় সেল্তা ভিগো।

ম্যাচের ২২তম মিনিটে বার্সার জালে বল পাঠান ডেনমার্কের উইঙ্গার পিয়োনে সিসতো। ২-০ গোলে পিছিয়ে যায় বার্সালোনা তবে ৩৩তম মিনিটে ডি-বক্সে আসপাসের বাড়ানো বলটি বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। ফলে খেলার প্রথমার্ধেই কোনো গোল না নিয়ে ৩ গোল খেয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সা গোলের ব্যবধান কমায় ৫৮তম মিনিটে। বদলি হিসেবে নামা আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান পিকে। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে আরেকটি ১ গোলে কমিয়ে আনেন নেইমার।

বার্সেলোনার সমতা ফেরানোর চেষ্টার মাঝেই ৭৭তম মিনিটে ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে শট মারেন এগিয়ে আসা এর্নান্দেসের দিকে! এতে বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়। ৮৭তম মিনিটে ডান পাশ থেকে দেনিস সুয়ারেসের ক্রসে আবার হেডে গোল করে সমর্থকদের মনে আশা জাগান পিকে। তবে শেষ সময়টায় আর সমতায় ফেরার গোল পায়নি চ্যাম্পিয়নরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.