চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ইয়োশিনরি

0

আন্তর্জাতিক : এ বছরে চিকিৎসা শাস্ত্রের নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনরি ওহসুমি। কোষের কর্মপদ্ধতি বিষয়ক গবেষণার জন্য নোবেল পেয়েছেন টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজির এই গবেষক।

১৯৪৫ সালের ৯ ফেব্রুয়ারি জাপানের ফুকুওকাতে তিনি জন্মগ্রহণ করেন। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে স্নাতক এবং ১৯৭৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কোষের অটোফ্যাগি কর্মপদ্ধতি বা কিভাবে দেহ কোষের উপাদান ধ্বংস হয়ে আবার পুনরুজ্জীবিত হয় সেটি ওহসুমির গবেষণায় উঠে এসেছে। তার এই আবিষ্কার ক্যান্সার থেকে শুরু করে পারকিনসন রোগের চিকিৎসার নবদিগন্ত উন্মোচন করেছে। সোমবার স্টকহোমে চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার ঘোষণার সময় বলে হয়, ১৯৯০ সালে ওহসুমির গবেষণায় উঠে আসে কিভাবে জীবের ক্ষুদ্রতম ইউনিট কোষ কিভাবে সংক্রমণ ও খাদ্যঘাটতির সময়ে অভিযোজন করে।

১১৫ বছর আগে আলফ্রেড নোবেলের শুরু করা এই পুরস্কারের আর্থিক মূল্য ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ৯ লক্ষ ৩৭ হাজার ডলার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.