জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘বেগম জান’

0

বিনোদন : আগামী বছর ৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘বেগম জান’। দেশভাগ নিয়ে তৈরি ছবিটিতে অভিনয় করছেন বিদ্যা বালান। সৃজিত মুখার্জির পরিচালনায় এ ছবিতে বিদ্যা বালানকে একটি যৌনকর্মীদের সর্দার হিসেবে দেখা যাবে।

বাংলা ছবি ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ ‘বেগম জান’। সেখানে বেগম জানের চরিত্রটি করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্লে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি সৃজিতের প্রথম হিন্দি ছবি। বাংলা ছবিটিও সৃজিত পরিচালনা করেছিলেন। ছবিতে আরও আছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর, গওহর খান, পল্লবী সারদা, ইলা অরুণ, আশিস বিদ্যার্থী ও চাঙ্কি পাণ্ডে।

সম্প্রতি বিদ্যা ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন। সর্বশেষ ‘টেন’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গেছে।
প্লে এন্টারটেইনমেন্টের আগের ছবি প্রিয়াঙ্কা অভিনীত ‘জয় গঙ্গাজল’ ছবিটিও ছিল নারীকেন্দ্রিক সিনেমা। এনডিটিভি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.