‘নিউজ ২৪’ এ প্রতিদিন চট্টগ্রামের বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান

0

গোলাম সরওয়ার :  বেসরকারী টিভি চ্যানেল ‘নিউজ ২৪’ -প্রতিদিন সকাল আটটার খবরের শেষলগ্নে চট্টগ্রামের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম ও চট্টগ্রামের ঘটনাপ্রবাহ বিষয় নিয়ে চট্টগ্রাম ব্যুরো প্রধান সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপস্থাপনায় চট্টগ্রাম থেকে লাইভ অনুষ্ঠানে উপষ্থিত ছিলেন আজকের সূর্যোদয় সহকারী সম্পাদক ও সিটিনিউজবিডি সম্পাদক জুবায়ের সিদ্দিকী ।

সংলাপে চট্টগ্রাম বন্দর , চট্টগ্রামের রাজনীতি, চট্টগ্রামের রাস্তাঘাট, প্রশাসন ও শারদীয় উৎসবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন । সাংবাদিক জুবায়ের সিদ্দিকী জানান আয়োজক নিউজ ২৪ এবং সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর এ উদ্যোগ চট্টগ্রামের জন্য প্রশংসনীয় ।

এদিকে চট্টগ্রামের সার্বিক বিষয় নিয়ে প্রতিদিন রাত ১১ টা থেকে সোয়া বারোটার মধ্যে ‘নিউজরুম সংলাপ’-অনুষ্ঠান প্রচারিত হয়

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.