‘‘ডাক দিয়ে যাই’’ চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

0

বাবর মুনাফ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সংগঠন ডাক দিয়ে যাই চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থী প্রতিনিধি সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩ অক্টোবর সোমবার বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক সৈয়দা শাহানা আরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। উদ্বোধক ছিলেন ডাক দিয়ে যাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি টিপু সুলতান।
প্রধান বক্তা ছিলেন ডাক দিয়ে যাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম.এন. ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, ডাক দিয়ে যাই কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাবেয়া সুলতান, সাংগঠনিক সম্পাদক মুসলিম আলী, কেন্দ্রীয় সদস্য কাজী সরওয়ার, ডাঃ মোহাম্মদ আবু তাহের, শবনম ফেরদৌসি, আলী আজম বাবলু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার কোন বয়স নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে সব শিক্ষার্থী এসএসসির পর কিংবা উচ্চ শ্রেণিতে শিক্ষা জীবন হঠাৎ বন্ধ হয়ে যায় তাদের জন্য এরকম শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকারভাবে শিক্ষা গ্রহণে সাহায্য করে।
তিনি বলেন, ডাক দিয়ে যাই সংগঠন দীর্ঘ ১৯ বছর যেভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষা জীবনে ফিরে এসে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
ডাক দিয়ে যাই চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের যুগ্ন আহ্বায়ক শাহজাহান সেলিম ও রেজা হায়াত খানের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াসিম আকরাম, রেজাউল করিম, শফিউল আলম, কে. এম শাকিল, জনি বড়ুয়া, সাংবাদিক বাবর মুনাফ, সাংবাদিক সালমান চৌধুরী, তারেক আজিজ তুহিন, কাজী ইকবাল, ইকবাল হোসেন, মোঃ রফিউল, রুমেনা আক্তার, তানিয়া আক্তার টুটুল, অলী আহাদ, মাহাতাব উদ্দিন, আরিফ রাজ, আমির হোসেন সুজন, মেহেদী হাসান, মোস্তফা কামাল প্রমুখ।
সভা শেষে সৈয়দা শাহানা আরা বেগমকে সভাপতি, শাহজাহান সেলিমকে সাধারণ সম্পাদক ও জনি বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ডাক দিয়ে যাই চট্টগ্রাম দক্ষিণ জেলার দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.