দিলীপ তালুকদার : চসিকের সিভির বিভাগে প্রকৌশলীদের একটি বড় অংশ জড়িত দুর্নীতির সাথে। প্রায় প্রকৌশলী নানা ভাবে অবৈধ অর্থের পাহাড় গড়ে তুলেছে নামে-বেনামে। কোন কোন প্রকৌশলীর ডাবল প্রাইভেট কার, জীপ, মোটর সাইকেল রয়েছে।
ফ্ল্যাট, প্লট, জায়গা, ব্যবসার সাথে জড়িত এসব প্রকৌশলী দুর্নীতির ষোলকলা পূর্ণ করলেও চসিক বা দুর্নীতি দমন কমিশন মাঝে মধ্যে একজনকে শাস্তি বা আটক করেই অভিযান বা তদন্ত শেষ করে ফেলে।
চসিকের দুর্নীতিবাজ এসব প্রকৌশলীদের রয়েছে সিন্ডিকেট। রাজনৈতিক আশ্রয়ে ও প্রশ্রয়ে অত্যন্ত বেপরোয়া হয়ে দাপটের সাথে চালাচ্ছে অবৈধ অর্থের কারবার।
