কন্টেইনার জট নিয়ে আজ আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক

0

জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম বন্দরের ভেতরে-বাইরে এখনও কন্টেইনার জট। গত সপ্তাহের টানা পাঁচদিনের ধর্মঘটের ধকল কাটিয়ে উঠতে বন্দরকে আরো প্রায় ১০ দিনের মত সময় লাগতে পারে। বন্দরের ধারণ ক্ষমতায় ৩৬ হাজার ৩৫৭ টি ইউএস কন্টেইনার থাকার কথা থাকলেও গতকাল সোমবার পর্যন্ত কন্টেইনার ছিল ৩৯ হাজার ৯৯৭ টিইউএস।

বন্দরের যেমন ধারণ ক্ষমতার বেশী কন্টেইনার রয়েছে তেমনিভাবে অফডকগুলো কন্টেইনারে পরিপূর্ণ। এই অবস্থায় কন্টেইনারবাহী প্রাইম মুভার চালক মালিকদের নিয়ে স্থগিত করা ধর্মঘট বিষয়ে আজ বসছে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কোন সুরাহা না হলে আবারো সৃষ্টি হবে অচলাবস্থা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.