হামলাকারী বদরুল ছাত্রলীগের সদস্য নয় : কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

0

সিটিনিউজবিডি : সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে এসে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করা সেই হামলাকারী বদরুল ছাত্রলীগের সদস্য নয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

আজ দুপুরে স্কয়ার হাসপাতালে নার্গিসের অবস্থা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি বলেন, বদরুল একটি হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। তাই গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুসারে তিনি ছাত্রলীগের কোন পদে আর বহাল নেই। জাকির হোসাইন আরও বলেন, ব্যক্তিগত কর্মকান্ডের দায়ভার সংগঠন নেবে না।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বাদি হয়ে শাহপরাণ থানায় বদরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার একমাত্র আসামি বদরুল পুলিশ হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করেছিল বদরুল। পরে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। গুরুতর আহতাবস্থায় পরে তাকে পুলিশ প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বদরুল এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

– See more at: http://www.bd-pratidin.com/city-news/2016/10/04/174493#sthash.zGdPMV9D.dpuf

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.