পদ ছাড়লেন তৈমুর

0

সিটিনিউজবিডি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির এক নেতার এক পদের বিষয়টি সংবিধানে যুক্ত করা হয়েছে। তাই এক পদ রেখে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তৈমুর আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.