জুবায়ের সিদ্দিকী : মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নস্থ ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের মধ্যখানে ২টি মুরগীর ফার্ম স্থাপন করে পরিবেশ দূষণ করছে আনিসুল হক নামের জনৈক ব্যক্তি। খামারের বর্জ্য ফেলার কারণে কীটপতঙ্গ ও পোঁকামাকড়ের আখড়ায় পরিণত হয়েছে উক্ত এলাকা। যার কারণে গ্রামের প্রায় মানুষ ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অফিসকে লিখিতভাবে জানানো হলেও কোন কাজ হয়নি। মিরসরাই থানাও সাধারণ ডায়েরী করা হয়েছে।
এলাকাবাসীগণ জানান, বেআইনীভাবে দুটি মুরগীর খামার গ্রামবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মসজিদে মুসল্লীগণও নামাযে গেলে গন্ধে নামাযে ব্যঘাত সৃষ্টি করছে। মুরগীর খামারের মালিক আনিসুল হক প্রতিবাদকারী মানুষদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মুরগীর খারাপ খাবার সে ফেলছে জমিতে। এতে করে জমির উর্বরতা কমছে। নষ্ট করছে ফসলাদি। মিরসরাইতে মঘাদিয়া ইউনিয়নে তিনঘরিয়াটোলা গ্রামের মানুষদের হাজার হাজার পরিবারকে কষ্ট দিচ্ছে এই খামার মালিক।
এলাকাবাসী জানান, খামার মালিক জনগণের কোন কথাই শুনছেননা। প্রভাব ও দাপট দেখিয়ে কষ্ট দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে দুর্বিষহ জীবন অতিবাহিত করতে বাধ্য করছে।
এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নিতে আইনপ্রয়োগকারী সংস্থা ও পরিবেশ দফতরকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন সাংবাদিক নবী চৌধুরী।
