শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জাল নোট সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পুর্বক বুধবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।
উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনবহুল কোটবাজার স্টেশনের সেবা টেলিকম নামের বিকাশ এজেন্টের দোকান থেকে ৩৯ হাজার টাকার জালনোটসহ এক যুবককে আটক করেন। আটককৃত যুবক রতœাপালং ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের আহমদ নবীর ছেলে গিয়াস কামাল রুবেল। দীর্ঘদিন ধরে উখিয়ার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টের আড়ালে জাল নোট ইয়াবা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী।
