সুস্থ হয়েই শুটিংয়ে ফিরেছেন নূসরাত

0

বিনোদন : সুস্থ হয়েই শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। এতে নূসরাত ফারিয়া অভিনয় করছেন মারিয়া চরিত্রে। মারিয়া লন্ডনে বসবাসরত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে নূসরাত ফারিয়া বলেন, ‘এর আগে আমি তিনটি সিনেমাতে অভিনয় করেছি। তিনটিই দেশের বাইরের পরিচালক ছিলেন এবং আমার বিপরীতে দেশের বাইরের নায়ক ছিলেন। এবারই প্রথম আমি আমার দেশের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যার এবং নায়ক আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছি। রাজু স্যারের কাজের স্টাইল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব ধরে ধরে কাজ করেন। অভিনয়ে অনেক কিছুই শেখার আছে স্যারের কাছে। অন্যদিকে শুভর সঙ্গে এর আগে আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সিনেমাতে এবারই প্রথম। আমাদের দুজনের রসায়ন দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে বলেই মনে করছি আমি।’

‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। নূসরাত ফারিয়া অভিনীত প্রথম সিনেমা ছিল ‘আশিকি’। এরপর তিনি ‘হিরো ৪২০’ ও ‘বাদশা’ সিনেমাতে অভিনয় করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.