এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালবাসে : ডা. শাহাদাত

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ শক্তিশালী দল হিসেবে পরিচিত। সাধারণ জনগণ এই দলকে ভালবাসে। কারণ স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীরত্তোম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ক্লান্তি কালে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যখন ঘোষণা দেওয়ার মত কেউ ছিল না, ঠিক সেই মুহুর্তে এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিকামী মানুষের হৃদয়ে তখন থেকেই স্থান করে নিয়েছেন। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই তিনি ব্যারাকে ফিরে যান নি। তিনি জেড ফোর্স গঠণ করে রণাঙ্গণে রণাঙ্গণে যুদ্ধ করে এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে, এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালবাসে, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচিকে ভালোবাসে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডকে সাংগঠনিকভাবে মজবুত করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি ভেঙ্গে দিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের মাধ্যমে মাসব্যাপী বিএনপির সদস্য ফরম ফরণের কার্যক্রম শুরু করেছি। এই সদস্য ফরম পূরণের সময় শেষে সদস্য কাউন্সিলদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতা নির্বাচিত হবে। তারাই ঐ ওয়ার্ডে নেতৃত্ব দিবে।
ডা. শাহাদাত আরও বলেন, গণতন্ত্রহীন একটি দেশ এই ভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের গণতন্ত্র পূণরুদ্ধারের সংগ্রামে সকলকে এগিয়ে আসতে হবে। না হলে এদেশ বাকশালী ফ্যাসিস্ট তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে।
তিনি গত শুক্রবার বাদে জুমআ শেষে পশ্চিম বাকলিয়া ধনীরপোল এলাকায় ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির সদস্য ফরম পূরণ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ১৭নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব এ.কে.এম. জাফরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ বিএ, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, আলহাজ্ব ওমর ফারুক, খোরশেদ আলম, মুহাম্মদ শহীদুল্লাহ শাহজাহান, শামসুল হক, ইসমাইল বাবুল, মোঃ মহসিন, মোঃ শাহেদ, কামরুল ইসলাম, গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, আব্দুর রহিম, মোঃ হোসেন, হাশেম সওদাগর, ইব্রাহিম বাচ্চু, বেলাল হোসেন চৌধুরী আব্দুল্লাহ আল ছগির, আব্দুল্লাহ, হাজী এমরান উদ্দিন, এমদাদুল হক বাদশা, মোক্তার আহমেদ মেম্বার, মোস্তাকিম মাহমুদ, সাদ্দামুল হক, রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.