রাঙামাটিতে পূজায় বস্ত্র বিতরণ

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটিতে সনাতন ধর্মঅবলম্ভি দরিদ্রদের মাঝে দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিবারের মত শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষ্যে মমতাময়ী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় রিজার্ভ বাজার শ্রীশ্রী গীতাশ্রম মন্দিরের মিলনায়তনে এই বস্ত্র বিতরণ ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মমতাময়ী পরিচালনা পরিষদের সভাপতি মলয় কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ হেলাল উদ্দীন, মন্দিরের সভাপতি আশিষ দাশ গুপ্ত, প্রকাশনার সম্পাদক ফজলে এলাহী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মা এইবার ঘোড়াই চড়ে আসছে। মায়ের এই আগমনকে স্বাগত জানাতে সনাতনধর্মী যারা আছে তারা ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছে।
দুর্গা পুজা সনাতনদের একটি বড় উৎসব তাই এটি সকলে মিলে যাতে সুন্দর ভাবে উদযাপন করতে পারে সে জন্য আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে দরিদ্র সনাতন ধর্মীদেরকে বস্ত্র বিতরণ করছি।
দুর্গা পুজা সবার জন্য আনন্দ বয়ে আনুক এটাই আমাদের কাম্য বলে মন্তব্য করেন বক্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.