রাঙামাটিতে শিশু সপ্তাহ উপলক্ষ্যে বণার্ঢ্য র‌্যালি

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলা শাখার আয়োজনে রাঙামাটিতে বণার্ঢ্য র‌্যালি, কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে এই আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এর আগে রাঙামাটি প্রেসক্লাব’র সামনে থেকে বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এনসিটিএফ সভাপতি সালেহ আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, ইয়ুথ পরিচালক ফজলুল ইসলাম, রোটারেক্ট ক্লাবের সচিব ইসহাক, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মো: ইকবাল হোসেন, বান্দরবান সভাপতি ইয়াছিনুল আরাফাত চৌধুরী, রাঙামাটি এনসিটিএফ সাধারণ সম্পাদক মুমতাহিনা চৌধুরী মুমু।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি। আমাদের সমাজে বর্তমানে শিশু শ্রম বেড়ে গিয়েছে। এই শ্রম প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এছাড়া সমাজে বর্তমানে বাল্য বিবাহ বেশি হচ্ছে তাই এটি রোধ করতে আমাদেরকে সচেতনতামূলক কমকার্ন্ড বাড়াতে হবে বলে বক্তারা মন্তব্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.