আজ ইত্যাদি’র রাঙ্গামাটি পর্বের পুনঃপ্রচার

0

বিনোদন : আজ রাত ৮টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’র রাঙ্গামাটি পর্ব পুনঃপ্রচার করা হবে। ‘ইত্যাদি’র এই পর্বটি রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে ধারণ করা হয়েছে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয় ছোঁয়া প্রতিবেদন। রাঙ্গামাটির পাহাড়ি জনগোষ্ঠির জীবনাচার এবং রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে গান গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও রাঙ্গামাটির চমচমি দেওয়ান। এছাড়াও এবারের ইত্যাদিতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে একটি ব্যতিক্রমী নাচ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি প্রচার হবে শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.