কেন ক্ষেপে গিয়েছিলেন বাটলার

0

খেলাধুলা : বল করে তাসকিন আহমেদ। প্রথম বলেই পরাস্ত হলেন বাটলার। আম্পায়ার আউট দিলেন না। কিন্তু থার্ড আম্পায়ারের কাছে এসে ঠিকই আটকে গেলেন বাটলার। রিপ্লাই দেখে আউটের সিদ্ধান্ত দিলেন আম্পায়ার। শূন্যে ঘুসি ছুড়ে উল্লাসে মেতে উঠলেন মাশরাফি। আনন্দে আত্মহারা বাংলাদেশ।

এমন এক মুহূর্তে ক্ষেপে গেলেন বাটলার। একপর্যায়ে তেঁড়েফুঁড়ে যান মাহমুদুল্লাহর দিকে। মাঝে এসে দাঁড়ান আম্পায়ার শরফুদ্দৌলা। কিন্তু ঘটনার কিছু বুঝতে না পেরে সামনে এগিয়ে আসেন মাশরাফিও। শেষপর্যন্ত আম্পায়ারদের হস্তক্ষেপে ঘটনা ওখানেই থেমে যায়। আর বিড় বিড় করতে করতে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

কিন্তু সবার প্রশ্ন জাগে, শান্তশিষ্ট বাটলারের এমন প্রতিক্রিয়া দেখানোর কারণ কী? খেলা শেষে ধারাভাষ্যকার নিক নাইট প্রশ্নটা করলেন। আর বাটলার হাসলেন। হাসিটা মলিন। তিনি বললেন, ওরা এমনভাবে উদযাপন করছিল, খুব হতাশ লাগছিল। যা আমার আবেগে আঘাত লাগে। তবে বাংলাদেশ অধিনায়ককে সরাসরি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেননি নাইট। কিন্তু গত ম্যাচের কারণে বাংলাদেশ শিবির যে আবেগে টইটম্বুর ছিল, তা মাশরাফি স্বীকার করে নিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.