‘বিগ বস ১০’ সম্প্রচারিত হবে না পাকিস্তানে

0

বিনোদন : সম্প্রতি পাকিস্তানের ইলেকট্রনিক্স মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, পাক টিভি চ্যানেলে, রেডিওতে কোনও ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে না৷ পাকিস্তানে সম্প্রচারিত হবে না সালমান খানের ‘বিগ বস ১০’।

অথচ ভারতে পাক শিল্পীদের ‘নিষিদ্ধ’ ঘোষণার প্রতিবাদে মুখর হয়ে বলেছিলেন, “ওঁরা শিল্পী, জঙ্গি নন। ভারত সরকার এঁদের পারমিট ও ভিসা দিয়েছেন।” তাই বলিউড থেকে তাঁদের ব্রাত্য করার কোনও কারণ নেই৷ সালমান খানের এই মন্তব্যের পর দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে৷ পাক অভিনেতাদের পাশে দাঁড়ানোয় প্রথমে এমএনএস ও পড়ে শিবসেনার ক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

ভারতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) পাকিস্তানি অভিনেতাদের ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। পাকিস্তানেও বন্ধ হয়েছে ভারতীয় ফিল্মের রিলিজ বা ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.