হৃতিককে এখনো মিস করে সুজান

0

বিনোদন : হৃতিক আর সুজানার বিচ্ছেদ হয়েছে কিছু দিন হচ্ছে। কিন্তু হৃতিককে এখনো মিস করছেন সুজান খান। সেই রকম খবর চলছে বলিউড পাড়াই। গৌরী খানের জন্মদিনে তুলা একটি ছবি পোস্ট করে দিলেন সুজান। আর এতে সব কিছু পরিষ্কার হতে লাগলো।

সম্প্রতি শাহরুখ পত্নী ও কাছের বন্ধু গৌরী খানের জন্মদিনে তাঁকে উইশ করতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন সুজান। ছবির মধ্যমণি হৃতিক। তাঁর ডান দিকে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন সুজান। হৃতিকের অন্য দিকে রয়েছেন গৌরী। এই ছবিটি পোস্ট করেই গৌরীকে উইশ করেছেন সুজান। সঙ্গে যোগ করেছেন দু’টি হ্যাশট্যাগ। ‘বার্থডেগার্ল’ এবং ‘ফ্রেন্ডফরলাইফ’।

বলিউডের এক সময়ের মোস্ট রোমান্টিক কাপেলের বিচ্ছেদ মেনে নিতে কষ্ট হয়েছিল অনেকেরই। কিন্তু বিচ্ছেদের পরেও কখনও হৃতিকের সঙ্গে কঙ্গনার সম্পর্ক, কখনও ছেলেদের বার্থডে পার্টি উপলক্ষে হৃতিক-সুজানের এক সঙ্গে দেখা করা, বারবারই পেজ থ্রির পাতায় হেডলাইনে এসেছেন এই সেলিব্রিটি কাপল। ডিভোর্স হয়ে গেলেও কঙ্গনা ইস্যুতে সব সময় প্রাক্তন স্বামীর পাশেই দাঁড়িয়েছিলেন সুজান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.