ছবি বিকৃতি করায় রাঙামাটিতে সরকারি কর্মচারি গ্রেফতার

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করা একটি পোস্ট শেয়ার করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারি আহমদ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল পৌনে চারটায় তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে শুক্রবার রাঙামাটির কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

অভিযোগ জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল ছবি বিকৃত করে দেয়া একটি পোস্ট শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারি আহমদ উল্লাহ। এরপরই তার ওই শেয়ার করা স্ট্যাটাসটি কপি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতারা।

বিকালেই রাঙামাটির কোতয়ালি থানায় একটি মামলা করেন যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

এরপরই তাকে আটক করে পুলিশ। আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.