মোরশেদ রানা : ইয়েমেনের সানায় গ্রেট হল ঘটনায় আহত ইয়েমেনীয় নাগরিকদেরকে উন্নত চিকিৎসার জন্য সৌদিআরবের নিজস্ব সেবা দান সংস্থা ” কিং সালমান রিলিফ সংস্থা “কে আরব জোট সংস্থা ও জাতিসংঘের (UN) সাথে এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন পবিত্র দুই হারাম শরিফের খাদেম ও সৌদিআরব বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
এখন থেকে সৌদিআরব ও ইয়েমেন সীমান্ত এলাকায় আহত ইয়েমেনীয় নাগরিকদেরকে চিকিৎসা সেবা দিবে সৌদিআরব সরকার পরিচালিত কিং সালমান রিলিফ সংস্থা।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে তাইজ থেকে ৪৩ জন আহত ইয়েমেনী নাগরিককে সুদানে নিয়ে গিয়ে নিজস্ব অর্থ ব্যায়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলো কিং সালমান রিলিফ সংস্থাটি।
