কক্সবাজারে দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

0

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, ইপসা, মুক্তি, পাল্স, সিপিপি, ফায়ার সার্ভিস ও কোডেক যৌথ সহযোগীতায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে“দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশল সমুহ বলতে হবে”উক্ত দিবসটি পালনের বিভিন্নকর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

গত ১৩ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক মো: আলীর নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সিবিও প্রতিনিধি, কমিউনিটি স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধি উক্ত র‌্যালীতে অংশগ্রহন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তাগন জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রমের পাশাপাশি এ জেলায় বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে ঝুঁকিপুর্ন এলাকায় দুর্যোগ মোকাবেলা কার্যক্রমসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং যেহেতু এ অঞ্চলটি দুর্যোগে ঝুঁকিপুর্ন বিধায় সর্বস্তরের জনগনকে আরও দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয় সম্পর্কে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই দুর্যোগ বিষয়ে তথ্য জানাতে হবে। এ ছাড়া এলাকার মানুষ ভূমিকম্প সম্পর্কে তেমন সচেতন নয়, তাদেরকেও সচেতন করা জরুরী ।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.