রাজ্যের উন্নয়নের জন্য ৪০০ কোটি রুপি বিনিয়োগ

0

বিনোদন : বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ভারতের গুজরাট রাজ্যের উন্নয়নে জন্য ৪০০ কোটি রুপি বিনিয়োগ করবেন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে বিবেকের মালিকানাধীন প্রতিষ্ঠান রঘুলীলা ইনফ্রাস্টাকচার রাজ্যটির অবকাঠামো খাতের উন্নয়নে এই অর্থ ব্যয় করবেন।

খবরে প্রকাশ, গুজরাট রাজ্যধীন গোয়া বিচ সংলগ্ন এলাকায় রিসোর্ট, একটি পরিকল্পিত নগর ও ওই এলাকায় ৪৫ কিলোমিটার সড়ক নির্মাণ করবে রঘুলীলা।

জানা গেছে, এই উদ্দেশ্য ইতোমধ্যে বিবেক গুজরাটের মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিবেকের প্রতিষ্ঠান রঘুলীলা গোয়াতে যে রিসোর্ট বানাবে তাতে কৃত্রিম বিচ ও ওই বিচে কৃত্রিম ঢেউ এর ব্যবস্থা করা হবে। এই প্রকল্পটির জন্য ইতোমধ্যে প্রায় ১০০ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো, রক্তদানের মতো কাজ করতে দেখা গেছে বিবেককে। কয়েকদিন আগেই মথুরার অবহেলিত মেয়েদের পড়াশোনায় উন্নতির জন্য কম্পিউটার দান করেছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.