খেলাধুলা : ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংলিশদের দলীয় সংগ্রহ ১৩৭ রান। ম্যাচটিতে বিসিবি একাদশের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন দলপতি সাব্বির রহমান।
আজ (১৫ অক্টোবর) শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ১০টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ।
ওপেনার বেন ডাকেট ৫৯ রান ও দলীয় ৭৮ রানেই ইংলিশদের অধিনায়কের দায়িত্বে থাকা জো রুটকে ২ রানেই ফেরান বিসিবি একাদশের নেতৃত্বে থাকা সাব্বির রহমান। ব্যালেন্স ব্যক্তিগত ২৭ রানে এবং বেয়ারস্টো ব্যক্তিগত ২ রানে অপরাজিত থাকেন। সাব্বির এদিন বল হাতে ৯ ওভারে মাত্র ২৭ রানের বিনিময়ে নিয়েছেন উইকেট তিনটি।
ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে দ্বিতীয় দিনের খেলা যথারীতি পূর্বনির্ধারিত সময়েই শুরু হয়েছে। এই ম্যাচেও ইংল্যান্ডই টসে জিতেছে। টসে জিতে তারা প্রথমে ব্যাট করেছে।
শুক্রবার দুই দিনের প্রস্তুতি ম্যাচটির প্রথম দিনের খেলা হওয়ার কথা ছিল। তবে সেদিন বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা মাঠে গড়াতে পারেনি। তবে দ্বিতীয় দিনের খেলা সঠিক সময়েই শুরু হয়েছে। তবে এদিনের ম্যাচের জন্য ৪৫ ওভার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
বিসিবি একাদশ: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান (উইকেটরক্ষক) , রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ, এবাদত হোসেন, সাদমান ইসলাম।
ইংল্যান্ড একাদশ: হাসিব হামিদ, জো রুট, গ্যারি ব্যালান্স, মইন আলী, জনি বেরিস্টো (উইকেটরক্ষক), জাফর আনসারি, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, এবং জেক বল।
