খেলাধুলা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। তবে এবার একটু ভিন্ন রকমে ভাবে শুরু হতে যাচ্ছে এই আসর। চতুর্থ আসরে থাকছে না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক।
এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে মঞ্চ মাতাতে দেশি তারকাদের সঙ্গে ছিলেন ভারতীয় নাম করা কয়েকজন তারকাও। গেল তৃতীয় আসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতায় বলিউডের বড় তারকারা। অনুষ্ঠানে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ঋত্বিক রোশনের মত তারকারা। এছাড়াও প্রতি আসরেই ছিলেন দেশীয় শীর্ষস্থানীয় তারকারা।
তবে কেন এ আসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, সেই বিষয়ে কিছু বলেন নি মল্লিক। তবে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
