খেলাধুলা : বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চক্তি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির মেয়াদ আগামী ৫ বছর। আগামী শুক্রবার নেইমার চুক্তিতে সই করবেন। সোমবার ক্লাবের ওয়েবসাইটে বার্সেলোনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ব্রাজিলিয়ান এই তারকা।
২০১৩ সালে কাম্প নউয়ে যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪৯ ম্যাচে ৯০টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগসহ মোট ৯টি শিরোপা।
২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে ইউভেন্তুসকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে গোল করেন নেইমার। গত মৌসুমে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা কোপা দেল রের ফাইনালেও গোল করেন তিনি।
