মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা শিক্ষা অফিস’র আয়োজনে চিংহ্লামং মারী স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
আরও উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু কিশোরদের জন্য বাংলাদেশ সরকার লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন স্কুলে খেলাধুলার ব্যবস্থা করেছে। শিশুদের মানসিক বিকাশের জন্য সরকার লেখাপড়ার মান আরো উন্নত করছে।
বক্তারা আরো বলেন, আজ বাংলাদেশ খেলাধুলার মধ্যে সারা বিশ্বের ন্যায় দিনে দিনে উন্নত হচ্ছে। আগামীতে খেলাধুলায় বিশেষ ভূমিকা রাখবে আমাদের এই দেশের তরুণ প্রজন্মরা।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে চ্যাম্পিয়ান হয়ে আসা ১০টি বালক দল এবং ১০ বালিকা দল অংশ গ্রহন করছে।
উদ্বোধনী খেলায় জুরাইছড়ি ও বরকল উপজেলার বালিকা দল এবং বালক দল অংশগ্রহন করে।
আগামী ২২ অক্টোবর এই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা রয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানা হয়।
