সিনেমায় আগ্রহী সুজানা

0

বিনোদন : ‘আয়নাবাজি’ সিনেমা দেখে মুগ্ধ অভিনেত্রী সুজানা জাফর। এই ছবিটি দেখে সিনেমায় কাজ করার ব্যাপারেও আগ্রহী হয়ে উঠেছেন তিনি।

সম্প্রতি ‘আয়নাবাজি’ ছবিটি দেখেছেন সুজানা। তিনি জানান, অনেক দিন ধরে বাংলা সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প আমার মনের মতো হচ্ছে না, আজ পর্যন্ত কাউকে কথাটা বোঝাতে পারিনি। এখন অন্তত বলতে পারব, “আয়নাবাজি”র মতো সিনেমা বানান, আমি একপায়ে রাজি আছি। আমি মনে মনে এমনই একটি সিনেমায় কাজ করতে চেয়েছি।’ জানান সুজানা।

তিনি জানান, “আয়নাবাজি” ছবিটি দেখার পর সিনেমায় অভিনয় করার ইচ্ছা আরও বেড়ে গেল। শেষ কবে আমার দেশের কোন ছবি দেখে এতটা মুগ্ধ হয়েছি, তা আমার মনে পড়ছে না। ‘আয়নাবাজি’র মতো একটা পরিকল্পিত গল্পের ছবি হলেই হবে। এই একটি ছবিই একজন শিল্পীকে অনেক দিন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। আর চঞ্চল ভাই তো দারুণ অভিনয় করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.