আওয়ামীলীগের সম্মেলনে যাচ্ছেন চট্টগ্রাম থেকে এক হাজার নেতাকর্মী

0

জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : আর মাত্র ৩দিন পর উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামীলীগের জাতীয় সম্মেলন। আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দিপনা এখন চট্টগ্রামে।

চট্টগ্রামের উত্তর-দক্ষিণ জেলার আওয়ামীলীগের ২২২ জন কাউন্সিলরের তালিকা পাঠানো হয়েছে ঢাকায়। মহানগর, উত্তর-দক্ষিণের মিলে এক হাজার নেতাকর্মী সম্মেলন উপলক্ষে যাচ্ছেন ঢাকায়।

জানা গেছে, ৮১ পদে ১০ হাজার প্রার্থী, ছিটকে পড়ার আতংকে আছেন হাইব্রিড জনবিচ্ছিন্ন বিতর্কিতরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সৌদির নেতারাও ঢাকায়। পদ পেতে অতিকথন প্রিয়, অতিবদমেজাজী, জামায়াত শিবিরকে দলে বেড়ানো ব্যক্তি ও দলবিচ্ছিন্ন নিষ্ক্রিয়রা রয়েছেন টেনশনে।

কিছু নেতার মধ্যে চলছে একে অন্যকে বিতর্কিত করার প্রতিযোগিতা। তারপরেও সারা দেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এ সম্মেলনকে ঘিরে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.