রাঙামাটিতে আওয়ামীলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

0

রাঙামাটি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাঙামাটির পৌরসভা থেকে এই শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য মন্ত্রাণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, মহিলা সংরক্ষিত আসনের সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষের আস্থার দল হচ্ছে আওয়ামীলীগ। এই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিতে পালন করতে পারে। তাই বারবার এই দেশের মানুষ আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে ভোট দিয়ে সাহায্য করে এবং তাদের সেবা করার সুযোগ প্রদান করে।

বক্তারা আরো বলেন, পার্বত্য অঞ্চলের রাঙামাটিতে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এই অঞ্চলের মানুষকে জিম্মি করে গত ৫ জানুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি করেছে। এর জবাব দেওয়া জন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে আবারো জয়যুক্ত করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

এছাড়া আগামী ২২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম সম্মেলন সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.