মোরশেদ রানা : সৌদিআরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার ১৮ অক্টোবর এক বার্তায় জানায়, সৌদি রাজ পরিবারের সন্তান প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবিরের মৃত্যুদন্ড সম্পন্ন হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবির গত তিন বছর আগে রিয়াদ এর সীমান্তবর্তী এলাকা “তুমামা”তে মারামারির এক পর্যায় সৌদিআরব নাগরিক আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মোহাম্মদকে খুন করেছিল।
এবং খুন করার দায়ে সৌদিআরব তুমামা কোর্ট (স্থানীয়) প্রিন্সের মৃত্যু দন্ড আদেশ দিয়েছিল।
সৌদিআরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রিন্স যে কাজ করেছেন তার জন্য ইসলামি শরিয়া আইনে নির্ধারিত শাস্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি সুপ্রিমকোর্ট এবং আপিলকোর্ট উভয়ে তুমামা কোর্ট এর দেয়া রায় বহাল রাখায় প্রিন্সের মৃত্যুদন্ড সম্পন্ন করা হয়েছে।
এর আগে নিহত সুলেইমান বিন আব্দুল করিম এর পরিবারকে ব্লাড মানি দেয়ার প্রস্তাব দিয়েছিল রাজ পরিবার। কিন্তু সুলাইমেন এর পরিবার তা প্রত্যাখ্যান করেছিলেন। এবং তারা শুধুমাত্র সঠিক বিচার প্রার্থনা করেছেন। এবং সৌদিআরব বিচার বিভাগ রাজ পরিবারের সন্তান প্রিন্সের মৃত্যুদন্ড সম্পন্ন করে প্রমান করলেন সৌদিতে ইসলামি শরিয়া আইন সবার জন্য সমান বলে মনে করেন স্থানীয় জনগন।
