রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নেই, বললেন শ্রুতি

0

বিনোদন : বলিউডের দুনিয়ায় ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘ প্রেমের অবসানের পর অনেকের সঙ্গেই রণবীর কাপুরের সম্পর্কের বিষয়ে গল্প তৈরি হচ্ছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন শ্রুতি হাসান। দুজনকে দেখা গেছে একসঙ্গে ডিনার করতে। এ সময় নাকি তাঁরা বেশ অন্তরঙ্গ ছিলেন, এমনই চটজলদি খবর এসেছে বেশ কিছু বলিউডি গণমাধ্যমে।

এই পুরো বিষয়টিকে অবশ্য একেবারেই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন শ্রুতি। শ্রুতির বক্তব্য, ‘এসব কথা একেবারেই হাস্যকর আর ভিত্তিহীন। কোনো মানেই হয় না এগুলোর। আমি নিজের কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকি, কাজেই এ ধরনের গালভরা গল্পে আমার কিছু যায় আসে না।’

দক্ষিণী ছবিতে শীর্ষস্থানীয় অভিনেত্রী হলেও বলিউডে তেমন একটা সাফল্য পাননি শ্রুতি হাসান। ২০০৯ সালে ‘লাক’ নামের একটি ছবি দিয়ে বলিউড অভিষেক হয় তাঁর। অবশ্য এর আগে ২০০০ সালের হিন্দি ও তামিল ভাষায় নির্মিত ‘হে রাম’ ছবিতেও ছোট্ট একটি চরিত্রে উপস্থিত ছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.