গ্লোবাল আইকন হলেন শাহরুখ

0

বিনোদন : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তিনি বলিউড কিং-এর খ্যাতি পেয়েছেন । আর তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি নতুন পালক। দ্বিতীয়বারের মতো আবারো বলিউডের গ্লোবাল আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান।

মুম্বাইতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ খেতাব দেয়া হয় শাহরুখকে। তবে নতুন ছবি ‘দ্য রিং’র শুটিংয়ের কাজে বর্তমানে বুদাপেষ্টে অবস্থান করায় নিজ হাতে এই সম্মাননা গ্রহণ করতে পারেননি খান সাহেব। তবে এই পুরস্কার প্রাপ্তির খবর শুনে ধন্যবাদ জানাতে ভোলেননি বলিউড বাদশাহ।

বুদাপেস্ট থেকে পাঠিয়েছেন একটি ভিডিও বার্তা, যাতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের কাছে তাকে গ্লোবাল আইকন হিসেবে নির্বাচিত করায়।

নিজের অর্জনে যেনো আরো বিনয়ী হয়ে উঠেছেন শাহরুখ। ভিডিও বার্তাটিতে জানালেন, ‘আমি সব সময়ই যে কোনো অনুষ্ঠানে দেরি করে যাই। আমার পরিবারের সদস্যরাও ভাবেন না যে আমি আইকন। আমি নিজেও ভাবিনা যে আমি আইকন হতে পারি। প্রকৃত আইকন তো হচ্ছেন মোহাম্মদ আলি ও অমিতাভ বচ্চনের মতো মানুষেরা। আমি তাদের অনুসরণ করি, শ্রদ্ধা করি। তাদের মতো জীবনটাকে ভালোবাসার চেষ্টা করি।’

এটি ছিলো শাহরুখের টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল আইকন নির্বাচিত হওয়া। এর আগে ২০১৫ সালের গ্লোবাল আইকনও নির্বাচিত হয়েছিলেন এই বলিউড সুপারস্টার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.