খেলাধুলা : ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচ টস হারের পর এবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। আর টস জিতে ইংল্যান্ড অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
আজকের ম্যাচে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হয়েছে কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।
ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, গ্যারি ব্যালান্স, জো রুট, মঈন আলী, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ বেটি এবং স্টুয়ার্ট ব্রড।
