মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ম্যানচেস্টার সিটি

0

খেলাধুলা :  চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিক আর নেইমারের গোলে ৪-০ গোলে গার্দিওয়ালার সিটিকে হতাশায় ডুবিয়েছে লুইস এনরিকের বার্সা।

এ ম্যাচে প্রথম গোল পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ১৭ মিনিট পর্যন্ত। শুরুটা করেন মেসি নিজেই। বাঁ দিক থেকে ডি-বক্সে ইনিয়েস্তাকে বল দিয়ে নিজেও ঢুকে পড়েন। হ্যাটট্রিকে সিটিকে গুঁড়িয়ে দিলেন মেসি এর একটুপরই কাছ থেকে সুয়ারেজের জোরালো শট সাইড নেটে লাগায় ব্যবধান বাড়েনি। আর ৩০ মিনিটের সময় ডি-বক্সের কাছে নেইমারে পা থেকে বল বিপদমুক্ত করেন ব্রাভো। ৫৩তম মিনিটে অনেক বাইরে বেরিয়ে বল বিপদমুক্ত করতে গিয়ে সুয়ারেজের পায়ে তুলে দিয়েছিলেন ব্রাভো। উরুগুয়ের স্ট্রাইকারের লব গোলে যাওয়া ঠেকাতে ডি-বক্সের বাইরেই হাত দিয়ে বল ঠেকান চিলির এই গোলরক্ষক। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাভোকে। তখন দুর্দান্ত খেলতে থাকা মেসিকে ঠেকাতে পারেনি ১০ জনের সিটি। ৬১তম মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বল ধরে ডি-বক্সের একটু ভেতর থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এর ৮ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত হ্যাটট্রিক উদযাপন করেন মেসি। বাঁ দিক থেকে সুয়ারেজের ক্রস কেবল জালে ঠেলে দিতে যতটুকু দেরি হয় পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে দুই ম্যাচ খেলে দু’টিতেই হ্যাটট্রিক করলেন মেসি।

খেলার ৭৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জেরেমি ম্যাথিউ মাঠের বাইরে গেলে বার্সাও ১০ জনের দলে পরিণত হয়। তবে ম্যাচে ফিরতে পারেনি সিটি। উল্টো আরো একটি গোল খেয়ে বসে অতিথিরা।

২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যু’তে ৩-০ গোলে হেরেছিল গার্দিওয়ালার বায়ার্ন মিউনিখ। এবার সাফল্য পেলেন না সিটিকে নিয়েও, যারা চ্যাম্পিয়ন্স লিগে গত তিন বছরে চারবার বার্সেলোনার মুখোমুখি হয়ে চারবারই হেরে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.