বিনোদন : চলতি বছরে সবচেয়ে লাভজনক ছবি সালমান খানের ‘সুলতান’। এবার সেই দখলের পথে ধীরে ধীরে এগোচ্ছে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় আছেন ফলে সুশান্ত সিং রাজপুত। সাফল্যের টাট্টুঘোড়ায় চড়ে তিনি এখন উড়ছেন!
জানা গেছে, নিজের আগামী ছবিগুলোতে কাজ করার জন্য বেশি পারিশ্রমিকের হাঁকছেন সুশান্ত। তিনি এখন ছবিপ্রতি সাড়ে তিন কোটি থেকে চার কোটি রুপি পারিশ্রমিক চাইছেন। অঙ্কটা আগের তুলনায় দ্বিগুণ। এ কারণে নাখোশ হয়েছেন বলিউডের কয়েকজন প্রযোজক।
নীরাজ পান্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এখন পর্যন্ত শুধু ভারতেই এর আয় হয়েছে ১২৭ কোটি ১২ লাখ রুপি। অন্যান্য দেশের আয় মিলিয়ে অঙ্কটা ছাড়িয়েছে ২০০ কোটি রুপির ঘর।
