চট্টগ্রামে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

0

চট্টগ্রাম : ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় দেড় লাখ টাকা। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি এলাকার বাবুলের ফার্নিচারের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তর কাইচ্চুরি গ্রামের মো. রাশু মিয়ার ছেলে মো. আব্দুল মতিন (৩০) ও রাঙ্গামাটির নানিয়ারচরের উত্তর কাউন্সিলপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৩)। এরা নগরীতে টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ফেনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের বোতলগুলো নিয়ে চট্টগ্রামের স্টেশন কলোনিতে বিক্রির জন্য নিয়ে আসছিল তারা। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.