কক্সবাজার জেলা প্রশাসককের সঙ্গে কউক সদস্যদের সাক্ষাত

0

জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের (কউক) নব নিযুক্ত সদ্যসবৃন্দ ইনজিনিয়ার বদিউল আলম, ডা: সাইফুদ্দিন ফরাজী ও এড: প্রতিভা দাস গত মঙ্গলবার কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক জনাব মোস্তাক আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

উক্ত সাক্ষাত আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মহিলা আওয়ালীগের সভানেএী জনাব কানিজ ফাতেমা আহমদ। কউক সদস্যবৃন্দ জনাব মোস্তাক আহমদ চৌধুরীর কাছ থেকে দোয়া ও কউক এর কর্মকান্ডে সার্বিক সহযোগিতা কামনা করেন।

মোস্তাক আহমদ চৌধুরী বলেন, আধুনিক, আকর্ষনীয়, পরিকল্পিত ও ডিজিটাল কক্সবাজার তৈরীর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কউক গঠন করেছেন। সুতরাং কউক এর সকল উন্নয়ন কর্মকান্ডে জনস্বার্থ জড়িত বিধায় জেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.