রাঙামাটিতে ৫০পিস ইয়াবাসহ আটক ২

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি শহরের কলেজ গেইড এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) মধ্য রাতে শহরের কলেজ গেইড এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানা এসআই সৌরজিৎ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে মোঃ আশরাফুল (২৫) এবং মোঃ শফিকুল ইসলাম (৩০) নামের দুই জনকে আটক করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানা এসআই সৌরজিৎ বড়ুয়া বলেন, তারা একটি গ্রুপ রাঙামাটি শহরে বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আমরা তাদেরকে বেশ কয়েক বার ধরার চেষ্টাও করেছিলাম, অবশেষে আজ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, মাদক বিরোধী আমাদের যে অভিযান তা চালমান থাকবে। জিরো ট্ররালেন্স মাদক অভিযানের মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.