কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের বার আউলিয়ায় শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে পুলিশ ২০০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই জাহাঙ্গীর এবং এস.আই সিরাজের নেতৃত্ব পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমূখী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৪৬৬৭) বাস থেকে ২০০ পিস ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মো: নাছির (২১) (পিতা মোবারক হোসেন,গ্রাম তাজের ভুমড়া,থানা সদর দক্ষিণ,জেলা কুমিল্লা) কে আটক করে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান,গোপন সংবাদ পেয়ে সকাল সাড়ে নয়টার সময় শ্যামলী পরিবহনের একটি বাস করে চট্রগ্রাম শহরে নেওয়ার পথে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় এবং এক জনকে আটক করা হয়েছে।
