গাইবান্ধায় বিশ্ব ইজতেমা শুরু

0

সিটিনিউজবিডি : গাইবান্ধায় বুধবার থেকে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

সদর উপজেলার তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমার আয়াজন করেছে জেলা তাবলীগ জামাত।

জানা গেছে, ৩ দিনব্যাপী জেলা ইজতেমায় ১০ হাজারেরও বেশি মুসল্লির সমাগম হবে। এছাড়া অন্য জেলার ৯০টি দাওয়াতি জামাত ও একটি বিদেশি জামাত উপস্থিত থাকবেন।

বুধবার মাগরিবের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। শনিবার সকাল ৯ টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.