আজ নায়ক রিয়াজের জন্মদিন

0

বিনোদন : আজ চিত্রনায়ক রিয়াজের জন্মদিন। কিন্তু পাশে এখন কেউ নেই। গত ৩ সেপ্টেম্বর চিত্রনায়ক রিয়াজ তার মা আরজুমান্দ আরা বেগমকে হারান। । প্রতিটি মুহূর্তে মাকে খুব মিস করছেন তিনি। জীবনের এমন মুহূর্তে স্ত্রী মাশফিকা খান তিনা ও একমাত্র সন্তান মেয়ে আমিরাও পাশে নেই। তারা আছেন অস্ট্রেলিয়ায়।

যে কারণে রিয়াজ এবারের জন্মদিনে নিজেকে বেশ একাই মনে করছেন। কী করছেন এবারের জন্মদিনে এ প্রশ্ন রাখতেই রিয়াজ বলেন, ‘জীবনে এমন সময়ের মুখোমুখি হব, তা কখনোই ভাবিনি আমি। মাকে ছাড়া সত্যিই খুব অসহায় লাগছে। আমার জীবনের হয়তো সবচেয়ে খারাপ জন্মদিন হবে এবার। কারণ মাকে ছাড়া আমার জন্মদিন কখনোই করা হয়ে ওঠেনি। তাই মাকে ছাড়া জন্মদিন করব, এটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে আমার। হয়তো বা আজ যশোরেও চলে যেতে পারি। কারণ সেখানের মাটিতে ঘুমিয়ে আছেন আমার মা। আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করেন। ’ এদিকে মা মারা যাওয়ার পর রিয়াজ মাত্র একটি নাটকেই অভিনয় করেছেন। গত সপ্তাহে তিনি সুজন বড়–য়ার নির্দেশনায় লামিয়া মিমোর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজ তার রেস্টুরেন্ট নিয়েও বেশ ব্যস্ত আছেন।

রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি চলচ্চিত্র হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ও মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.