ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

0

অনলাইন ডেস্ক : চারজন ক্রুসহ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পাপুয়া রাজ্যের পার্বত্য এলাকায় একটি মালবাহী বিমান নিখোঁজ হয়ে যায়। মালবাহী বিমানটি তিমিকা থেকে লাগায় যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল ছিল।

গতকাল সোমবার ৮টা ২৩ মিনিটে বিমানটি লাগায় অবতরণের কথা ছিল। তবে শেষ পর্যন্ত যোগযোগ বিচ্ছিন্ন হয়ে বিমানটি আর অবতরণ করতে পারেনি। তিমিকা থেকে লাগায় যেতে বিমানটির আধা ঘণ্টা সময় লাগার কথা ছিল। বিমানটি নিখোঁজের সময় স্থানীয় এলাকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

নিখোঁজ হয়ে হওয়া মালবাহী বিমানটির সন্ধান চলেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ায় বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.