সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা বাবুলের উপর সন্ত্রাসী হামলা

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ সকালে ফজর নামাজ পড়ে বাসায় ফেরার সময় সীতাকুণ্ড রেলওয়ে ষ্টেশন সংলগ্ন স্হানে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালায় বলে জানা গেছে।

সূত্র জানায়, সন্ত্রাসীরা বাবুলের শরীরে এবং মাথায় আঘাত করে। এ সময় রক্তাক্ত অবস্হায় আশপাশের লোকজন এসে বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এবং সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন। দু’জনই চিকিৎসাধীন বাবুলকে চমেক হাসপাতালে দেখতে যান।
এদিকে, মনিরুল ইসলাম বাবুলের উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বিকালে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসার নুরে আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.