বিনোদন : শাহারুখ খান ও আনুশকা শর্মা এবার তৃতীয় দফায় তাদের নতুন ছবির জন্য জুটি বেঁধেছেন। তারা এখন ইমতিয়াজ আলীর ‘দ্য রিং’ ছবির শুটিং করছেন। এর আগে ২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ এবং ২০১২ সালে ‘যাব তক হ্যায় জান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা।
এখানে স্মরণযোগ্য যে, আনুশকা শর্মার প্রথম ছবির নায়ক শাহরুখ খান। তাই তার সঙ্গে এই নায়িকার খাতিরটা একটু বেশি। আর এ কথাও মানতে হবে যে শাহরুখ খান ও আনুশকা শর্মার রসায়নও দারুণ।
আনুশকা নিজেও তা স্বীকার করেছেন। বলেছেন, সহশিল্পী হিসেবে শাহরুখ খান আমার খুব প্রিয়। এ অভিনেত্রী শাহরুখ সম্পর্কে আরো বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার একটি বিশেষ সমীকরণ আছে। তিনি আমার প্রথম ছবির নায়ক। স্বাভাবিকভাবেই তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
এ ছাড়া ইমতিয়াজ আলীর প্রশংসাও করেন আনুশকা। জানান, এই পরিচালকের ‘জব উই মেট’ সিনেমাটি দেখার পর থেকেই তার ছবির নায়িকা হওয়ার ইচ্ছা ছিল আমার। অভিনয়ের পাশাপাশি আনুশকা শর্মা এখন ‘ফিল্লাউরি’ নামের একটি ছবি প্রযোজনাও করছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
