কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডে পৃথক দূর্ঘটনায় ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় দুইটি ইয়ার্ডে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছে। কুমিরা মাষ্টার এন্ড ব্রাদার্স নামের একটি জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় একটি বড় লোহার খন্ড চাপা পরে গুরুত্বর আহত হন দেলোয়ার (২৫) নামের এক কাটারম্যান। তাকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। আহত দেলোয়ারের অবস্থা আশংঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।
আহত দেলোয়ার কুমিরা আকিলপুর গ্রামের মেজু মিয়ার পুত্র বলে জানা গেছে। অন্যদিকে কুমিরা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ও.ডাব্লিউ. ডাব্লিউ নামের অন্য একটি জাহাজ ভাঙ্গার কারখানায় দূর্ঘটনায় আহত হন কাটারম্যান ওমর ফারুক (২৮)। তাকে বিএসবিএ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওমর ফারুকের বাড়ী রংপুর জেলায় বলে জানা গেছে।
সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক সাইফুল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
