ভারতীয় নাগরিক আটক

0

সিটিনিউজবিডি : বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকা থেকে মুদ্রা পাচারকালে মোহাম্মদ নাসিম (২৮) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ২৬ হাজার টাকা সমপরিমান দুই টাকার নোট (নতুন) উদ্ধার করা হয়। আটক নাসিম ভারতের উত্তর ২৪ পরগনার ইকবালপুর সদর থানা এলাকার মোহাম্মদ আসলাম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট শুণ্যরেখা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চেকপোস্টের শুণ্যরেখা এলাকা থেকে নাসিমকে একটি ব্যাগসহ আটক করে। পরে ওই ব্যাগ তল্লাশি করে ২৬ হাজার টাকার সমপরিমান ২ টাকার নোট পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.